Logo
×

Follow Us

অন্যান্য

ফেসবুক-হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

ফেসবুক-হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত

ছবি: সংগৃহীত

মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে কিছু সময়ের জন্য ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সমস্যার মুখে পড়েন। হাজারো ফেসবুক ব্যবহারকারী এ প্ল্যাটফর্ম দুটিতে ঢুকতে পারছিলেন না বলে অভিযোগ করেন।

এদিন ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখাচ্ছিল।

ব্যবহারকারীদের অভিযোগ, কারও ফেসবুক টাইমলাইন স্বাভাবিকভাবে লোড হচ্ছে না, আবার অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ম্যাসেঞ্জার থেকে লগআউট হয়ে যাচ্ছে। ফলে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ব্যবহারকারীরা এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। যদিও মেটা বিজনেস স্ট্যাটাসে প্ল্যাটফর্মটিতে কোনো সমস্যা দেখানো হয়নি, তবে অসংখ্য ব্যবহারকারী সেই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর আড়াইটার কিছুক্ষণ পর ফেসবুক বিভ্রাট সংক্রান্ত ৪১ হাজার ৫০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘গত কয়েক মিনিট ধরে ফেসবুক ওয়েবসাইটটি অচল বলে মনে হচ্ছে।’

আরেকজন মন্তব্য করেন, ‘ওয়েবসাইট এবং অ্যাপ-দুটোই ডাউন হয়ে গেছে বলে মনে হচ্ছে।’

অন্য একজন ব্যবহারকারী বলেন, ‘ফেসবুক নিশ্চিতভাবেই ডাউন। মেটা বিজনেস সুইট বারবার এরর মেসেজ দেখাচ্ছে।’

আরেকজন মজা করে লেখেন, ‘ফেসবুক ডাউন হয়েছে কি না যাচাই করতে আমি এক্সে (সাবেক টুইটার) চলে এসেছি। ফেসবুক ডাউন, কেউ আমাকে সাহায্য করুন।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভ্রাটের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। ফলে সমস্যার উৎস এবং কত সময়ের মধ্যে সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনো স্পষ্ট নয়।

মন্তব্য করুন