Logo
×

Follow Us

খেলা

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

 

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে টানা তিন বলে তিন উইকেট নিয়ে বিরল এই অর্জন নিজের করে নেন ডানহাতি এই পেসার।

নতুন বল হাতে নিয়ে বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনার কথা আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সেই প্রত্যাশাকেই বাস্তবে রূপ দেন হাসান। মাত্র সাত বলের ব্যবধানে আফগানিস্তানের চারটি উইকেট পড়ে যায়, যার মধ্যে তিনটি শিকার করেন হাসান নিজেই।

হাসানের হ্যাটট্রিকের শুরু ইসমাত আলমকে বোল্ড করার মধ্য দিয়ে। দুর্দান্ত ইনসুইঙ্গারে ব্যাটারকে পরাস্ত করেন তিনি। পরের বলে আউটসুইঙ্গারে কাইস আহমেদের ব্যাটের বাইরের কানায় বল লাগলে উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস।

হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় নতুন ব্যাটার জিয়া আকবরকে নিয়ে। হাসানের ভেতরে ঢোকা বলে প্যাডে আঘাত লাগলেও আম্পায়ার প্রথমে আউট দেননি। বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায়, বলের পিচিং, ইমপ্যাক্ট ও উইকেটে আঘাত—তিন ক্ষেত্রেই ফল বাংলাদেশের পক্ষে। তাতেই নিশ্চিত হয় হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক।

এর আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি ও সোহাগ গাজী। ২০০৩ সালে অলক কাপালি প্রথম এই কীর্তি গড়েন। পরে ২০১৩ সালে হ্যাটট্রিক করেন সোহাগ গাজী। তবে বাংলাদেশের কোনো পেসার এর আগে টেস্টে হ্যাটট্রিক করতে পারেননি। হাসান মাহমুদের এই অর্জন তাই দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল।

মন্তব্য করুন