Logo
×

Follow Us

খেলা

৮ উইকেটে ৩১৭ রানে প্রথম দিন শেষ করল বাংলাদেশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পিএম

৮ উইকেটে ৩১৭ রানে প্রথম দিন শেষ করল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনটা দারুণভাবেই শুরু করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান ও সাদমান ইসলামের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে একসময় ২ উইকেটে ২২১ রান তুলে শক্ত ভিত গড়ে তোলে দল। কিন্তু সেই অবস্থান থেকে দিন শেষ হয়েছে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে। শেষ ৯৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

তানজিদ ৮৩ ও সাদমান ৬৭ রান করে সাজঘরে ফেরেন। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেও সেটিকে বড় করতে পারেননি লিটন দাস। ৫৩ রান করে আউট হন তিনি। এ ছাড়া মুমিনুল হক ৩৯, নাজমুল হোসেন শান্ত ২৯ ও মেহেদী হাসান মিরাজ ২৪ রান করেন। দুই অঙ্কে যেতে পারেননি মুশফিকুর রহিম, ফিরেছেন শূন্য রানে।

দিন শেষে নাঈম হাসান ৩৩ বলে ১১ রান ও তাইজুল ইসলাম ১০ বলে ৪ রান নিয়ে অপরাজিত আছেন।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সালিম। ৭০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ইসমাত আলম ও ইয়ামিন আহমাদজাই নিয়েছেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৪ ওভারে ৩১৭/৮

সাদমান ৬৭, তানজিদ ৮৩, মুমিনুল ৩৯, শান্ত ২৯, মুশফিক ০, লিটন ৫৩, মিরাজ ২৪, নাঈম ১১*, হাসান মাহমুদ ২, তাইজুল ৪*।

বোলিং: মোহাম্মদ সালিম ১৯-১-৭০-৩, ইসমাত আলম ১২.৪-৫-২০-২, ইয়ামিন আহমাদজাই ১৬-৩-৬২-২, কাইস ১৪.২-১-৬০-১, জিয়া ১৯-১-৭৭-০, শাহিদি ৩-০-২৪-০।

মন্তব্য করুন