Logo
×

Follow Us

খেলা

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপের  স্বপ্ন শেষ বাংলাদেশের

সংগৃহীত ছবি

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে লিটন দাসের দল। তবে আসরে এখনো ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কের ধীরগতির উইকেটে ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্য পায় পাকিস্তান। উইকেটের আচরণ বিবেচনায় লক্ষ্যটি পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং হতে পারে বলে ধারণা করা হলেও বাংলাদেশের বোলিং, বিশেষ করে মুস্তাফিজুর রহমানের ব্যয়বহুল স্পেল, ম্যাচের চিত্র বদলে দেয়।

১১২ রান তাড়ায় শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চাপ তৈরি করেন পাকিস্তানের ব্যাটাররা। মুস্তাফিজুর রহমান নিজের দুই ওভারে ৪১ রান দিয়ে বসেন। তার এই খরুচে বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের ১০ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ফলে এশিয়ান গেমস ক্রিকেটে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

সেমিফাইনালে পরাজিত হলেও বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের পর নির্ধারিত হবে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ।

ওই ম্যাচের বিজয়ী দল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে স্বর্ণপদকের জন্য লড়বে। আর পরাজিত দলের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে জয় পেলে ব্রোঞ্জ পদক নিয়ে আসর শেষ করার সুযোগ থাকবে লিটন দাসের দলের।

মন্তব্য করুন