মায়ামির জার্সিতে নিজের ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন তারকা।
লিওনেল মেসির মাইলফলকের রাতেই নতুন শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ক্যাম্পিওনেস কাপে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ম্যাচে গোল করে মায়ামির জার্সিতে নিজের ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন তারকা।
ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ডান দিক থেকে বাড়ানো ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন মেসি। এর মধ্য দিয়ে মায়ামির হয়ে ১১৫ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার আগের ১০০ গোলের তুলনায় এটিই সবচেয়ে দ্রুততম অর্জন। বার্সেলোনার হয়ে ১০০ গোল করতে মেসির লেগেছিল ১৮৮ ম্যাচ, আর আর্জেন্টিনার জার্সিতে একই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১৭৪ ম্যাচ।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর ক্রুজ আজুলের বিপক্ষেই প্রথম গোল পেয়েছিলেন মেসি। সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই এবার শততম গোলের দেখা পেলেন তিনি। শুধু গোল করেই থামেননি, সতীর্থ কাসিমেরোকে দিয়ে আরেকটি গোল করিয়ে দলের জয় নিশ্চিত করতেও ভূমিকা রাখেন মেসি।
২-০ ব্যবধানের জয়ে ক্যাম্পিওনেস কাপ নিশ্চিত করার পাশাপাশি ক্যারিয়ারের ৪৯তম শিরোপাও জিতেছেন মেসি। ফলে ব্যক্তিগত ১০০তম গোলের মাইলফলক এবং দলীয় শিরোপা—দুই অর্জনেই স্মরণীয় হয়ে থাকল তার মায়ামি অধ্যায়ের আরেকটি রাত।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)