Logo
×

Follow Us

খেলা

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ফুটে উঠেছে যে, সাবেক যুব  ও ক্রীড়া  উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যায়নি। আর ক্রীড়া মন্ত্রণালয় তথা আসিফ নজরুলের সেই সিদ্ধান্তে সায় দিয়েছে বিসিবি।

বাংলাদেশ কেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি, সেই সিদ্ধান্তের পেছনের কারণ খতিয়ে দেখতে গত মার্চে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রকাশ করে। ছবি: সংগৃহীত

তদন্ত প্রতিবেদনের বরাতে জানা গেছে, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তের ভিত্তিতেই বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি।

তবে বিষয়টি কেবল মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সীমাবদ্ধ ছিল না। বিসিবিও সেই সিদ্ধান্তে সম্মতি দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থারও অবস্থান ছিল তদন্ত প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তটি নতুন করে আলোচনায় এসেছে। 

মন্তব্য করুন