Logo
×

Follow Us

খেলা

টেস্টে স্টিভ স্মিথকে পেছনে ফেলে জো রুটের বিশ্ব রেকর্ড

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

টেস্টে স্টিভ স্মিথকে পেছনে ফেলে জো রুটের বিশ্ব রেকর্ড

ছবি: সংগৃহীত

এজবাস্টনে তৃতীয় টেস্টে ২২০তম ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জো রুট। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের ২১৯ ক্যাচের রেকর্ড ছাড়িয়ে উইকেটকিপার নন, এমন ফিল্ডারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার কীর্তি গড়েছেন তিনি।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আসে রুটের রেকর্ডগড়া ক্যাচ। অলি রবিনসনের বলে আবদুল্লাহ শফিকের ব্যাটের কানায় লেগে বলটি নিচু হয়ে স্লিপে দাঁড়ানো রুটের দিকে যায়। দ্রুত নিচু হয়ে দারুণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন তিনি। মাত্র তিন বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন শফিক।

এর মধ্য দিয়ে নিজেরই পুরোনো রেকর্ড ফিরে পেলেন রুট। গত মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২১৯তম ক্যাচ নিয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন তিনি। পরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে রুটকে ছাড়িয়ে যান স্মিথ। এক সিরিজ পরই আবারো রেকর্ডটি নিজের করে নিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। বাংলাদেশ সংবাদ

টেস্টে উইকেটকিপার নন, এমন ফিল্ডারদের মধ্যে ২২০ ক্যাচ নিয়ে সবার ওপরে রুট। ২১৯ ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে স্মিথ। এরপর আছেন ভারতের রাহুল দ্রাবিড়, তার ক্যাচ ২১০টি। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ২০৫টি ক্যাচ নিয়ে চতুর্থ এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ২০০টি ক্যাচ নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

রুটের সামনে অবশ্য আরো বড় মাইলফলকের হাতছানি। টেস্টে তার রান এখন ১৪ হাজার ২১৬। আর ১ হাজার ৭০৫ রান করতে পারলে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন তিনি। ১৫ হাজার ৯২১ রান নিয়ে বর্তমানে এই রেকর্ডের মালিক টেন্ডুলকার।

মন্তব্য করুন