ছবিঃ সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের পেসার মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ৩৪ ওভারে বাংলাদেশের সবকটি উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই সাদমান ইসলামকে ফেরানোর পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে টানা দুই বলে আউট করেন স্টার্ক। প্রথম তিন ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি। পরে মুমিনুল হক ও লিটন দাসও তার শিকারে পরিণত হন।
প্রথম সেশনের শেষ দিকে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৫ রান। মুশফিকুর রহিম ৫ রান করে আউট হওয়ার পর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ গড়েন। তবে দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার বোলাররা দ্রুত বাকি ব্যাটারদের ফিরিয়ে দেন।
মিরাজ ১১ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন। এরপর হাসান মাহমুদকে ফেরান জশ হ্যাজেলউড। তাসকিন আহমেদও কামিন্সের শিকার হন। ৩৯ রানে নবম উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংস ৪৩ রানের আগেই শেষ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের একটি চার সেই শঙ্কা দূর করে।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। পরে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল দলটি। সেই আত্মবিশ্বাস নিয়ে ম্যাকাই টেস্টে নামলেও ব্যাটিং ব্যর্থতায় আবারও বড় ধাক্কা খেল বাংলাদেশ।
ম্যাকাই টেস্টে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরি কাটিয়ে ইবাদত হোসেনের জায়গায় দলে ফিরেছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার একাদশে নেতৃত্ব দিচ্ছেন প্যাট কামিন্স।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)