হাসপাতালে মঈন খানের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালে মঈন খানকে দেখতে যান ডা. মনোয়ারুল কাদির বিটু। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন। তিনি মন্ত্রীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. আউয়াল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কুমিল্লার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আহসানুল কবীর এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. আব্দুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. সাহাব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
ব্যক্তিগত এ সময় তাঁরা তার দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মন্ত্রীর প্রতি সহমর্মিতা ও সুস্থতা প্রত্যাশার বার্তাও পৌঁছে দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সাথে দেখা করেন। সেখানেও তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)