Logo
×

Follow Us

রাজনীতি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী

ছবি: সংগৃহীত

হঠাৎ শারীরিক অসুস্থতা নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। 

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তীব্র রক্তশূন্যতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থতার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তাআলা আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমি পুনরায় জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, মন্ত্রী মহোদয় গত কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতা সত্ত্বেও গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় অংশ নেন তিনি। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নেয়া হয়।

ভূমিমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাকে দেখতে রামেক হাসপাতালে ছুটে যান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা এবং রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও চিকিৎসকেরা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মন্তব্য করুন