ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহী নারী প্রার্থীরা।
এর আগে বুধবার (১৫ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মনোনয়ন ফরম পূরণ করে আগামী শনিবার (১৭ অক্টোবর) একই স্থান ও সময়ে জমা দিতে হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটিতে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)