Logo
×

Follow Us

রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস

সংগৃহীত ছবি

চিকিৎসা শেষে প্রায় এক মাস পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে পৌঁছান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে এবং তিনি অনেকটাই সুস্থ।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান মির্জা আব্বাস। সেখানে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে তার চিকিৎসা চলে। এরও আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন তিনি।

চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান। পরে জরুরি অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেয়া হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা নেয়ার পর তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে দেশে ফেরার আগে তিনি ফলোআপ চিকিৎসার জন্য আবারও মালয়েশিয়ায় অবস্থান করেন।

মন্তব্য করুন