বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণ না হলেও আজ রোববার (১১ অক্টোবর) সংসদীয় দলের সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বিএনপির দায়িত্বশীল নেতাদের বরাতে জানা গেছে, বৈঠকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক থেকে দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই এ সভা আহ্বান করা হয়েছে। ফলে বৈঠকে সমসাময়িক রাজনৈতিক ও সংসদীয় বিভিন্ন বিষয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)