তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হন।
ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন।
ইস্তাম্বুল ইউনিভার্সিটি ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করছে। এতে বাংলাদেশ ও তুরস্কের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনে অংশগ্রহণ শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরব সফরে যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।
ওমরাহ শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। সফরে তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক, সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় আন্তর্জাতিক সম্মেলনে আলোচনায় আসবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)