কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম
কুষ্টিয়ায় বাউল সাধক লালন শাহের মাজারে পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির পক্ষ থেকে এই হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এই হামলার অভিযোগ তোলেন।
ফেসবুক পোস্টে তারেক রেজা লেখেন, ‘ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে ‘ধর, ধর’ বলে তাড়া করছেন কিছু লোক। তবে ঘটনার পর তাৎক্ষণিকভাবে এই ভিডিও ও হামলার সুনির্দিষ্ট কারণের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)