Logo
×

Follow Us

রাজনীতি

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তের আলোচনা চলছে। তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে বলা হতে পারে—এমন বিষয়ও দলের উচ্চপর্যায়ে আলোচনায় রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই মিষ্টির রাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে প্রতিষ্ঠানটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার সাথে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

বিএনপি ও সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, ঘটনার সঙ্গে মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তার রাজনৈতিক দায় ও ভূমিকা নিয়েও দলের ভেতরে আলোচনা চলছে। একই সাথে সরকারও ঘটনাটির বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সরকার।

তবে পদত্যাগের নির্দেশ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে তিনি জানান, ওই সময় পর্যন্ত পদত্যাগসংক্রান্ত কোনো নির্দেশনা তিনি পাননি এবং এ বিষয়ে কিছু শোনেনওনি।

রাড্ডা সেন্টারের সাথে সংশ্লিষ্ট ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাথেও মিষ্টির অতীত সম্পৃক্ততার তথ্য সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে তিনি সমিতিটির সভাপতি ছিলেন। তবে বর্তমানে ওই সমিতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে মিষ্টি দাবি করেছেন।

এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় মিষ্টির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে তদন্তের ফল এবং দলের সিদ্ধান্তের ওপরই তার রাজনৈতিক অবস্থান নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।

মন্তব্য করুন