Logo
×

Follow Us

রাজনীতি

জাসদ কার্যালয় থেকে সন্দেহভাজন ৩০ জন আটক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

জাসদ কার্যালয় থেকে সন্দেহভাজন ৩০ জন আটক

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দুপুরে তাদের থানায় নেয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ে মিছিল ও স্লোগান দেয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়েছে বলেও তথ্য পাওয়া যায়।

পল্টন থানা পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজনদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র।

তিনি আরো জানান, জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন