Logo
×

Follow Us

রাজনীতি

পতিত ফ্যাসিস্টদের গোপন আঁতাত নিয়ে সন্দেহ প্রকাশ রিজভীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

পতিত ফ্যাসিস্টদের গোপন আঁতাত নিয়ে সন্দেহ প্রকাশ রিজভীর

সংগৃহীত ছবি

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পতিত ফ্যাসিস্টরা নতুন কোনো গোষ্ঠীর সাথে গোপনে সমঝোতা করছে কি না, তা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মতাদর্শের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভীর দাবি, জনকল্যাণে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগকে আড়াল করতেই নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এসব চক্রান্ত মোকাবিলায় বিএনপি নিষ্ক্রিয় থাকবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে বিএনপি রাজপথে থাকবে। একই সাথে প্রশাসনের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের চলমান সংকট নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, জ্বালানি তেলসহ বিভিন্ন ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, তা থেকে উত্তরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মন্তব্য করুন