Logo
×

Follow Us

রাজনীতি

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রেস উইং সূত্র জানায়, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং নীতি-নির্ধারণী বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন