বিএনপি
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে আজ শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা হতে পারে। সফরের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও বৈঠকের আলোচনায় গুরুত্ব পেতে পারে।
এর পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বিএনপির পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)