Logo
×

Follow Us

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

সংগৃহীত ছবি

 

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই মির্জা আব্বাসের এ সফর। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি দ্রুত দেশে ফিরবেন বলে জানা গেছে। সফরে তার সাথে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস।

মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে চিকিৎসার জন্য তিনি দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেন।

মন্তব্য করুন