Logo
×

Follow Us

রাজনীতি

রুহুল কবির রিজভীর সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

রুহুল কবির রিজভীর সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত। পরে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও মতবিনিময় করা হয়। বাংলাদেশ-চীন সহযোগিতার ক্ষেত্রগুলোতে ভবিষ্যতে আরও অগ্রগতি হবে বলে বৈঠকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন ও রাজনৈতিক এটাচে লিং শুয়ান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম এবং এপিএস জাহেদুল আলমও বৈঠকে ছিলেন।

মন্তব্য করুন