Logo
×

Follow Us

রাজনীতি

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফেনী বিএনপির প্রস্তুতি সভা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ এএম

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফেনী বিএনপির প্রস্তুতি সভা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে জেলায় এ সংক্রান্ত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা বিএনপির আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

মন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে। আমাদের একটি স্লোগান থাকবে- ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা।’ আমাদের প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানকে নিয়ে আমরা গর্ব করি, তিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। আমরা ব্যাপক জনসমাগম করে তাকে সংবর্ধনা দেবো।

তিনি আরো বলেন, আমাদের ফেনীবাসীর মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মুছাপুর ক্লোজার নির্মাণসহ দীর্ঘদিনের যেসব দাবি রয়েছে তা আমরা তাকে অবহিত করবো। আশা করি, তিনি আমাদের দাবির বিষয়ে শুনবেন এবং পর্যায়ক্রমে পূরণ করবেন।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক বেলাল আহমেদ ও জাতীয় কমিটির সদস্য আবু তালেব।

মন্তব্য করুন