ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ এএম
জাতীয়তাবাদী যুবদল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারাদেশে সাত দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে সংগঠনের উদ্যোগে সারাদেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচি বাস্তবায়নে জেলা ও মহানগর যুবদল এবং অধীনস্থ উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিটগুলো সমন্বিতভাবে মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ বিষয়ে সংগঠনের বিভিন্ন ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)