নাটোর-চুয়াডাঙ্গা-মেহেরপুরের নেতাদের সাথে তারেক রহমানের বৈঠক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের সাথে সাংগঠনিক সভা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা শুরু হয়।
দলীয় সূত্রে জানা যায়, দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরো সুসংগঠিত করার লক্ষ্যেই এ বিশেষ সভার আয়োজন করা হয়েছে। সভায় রাজশাহী বিভাগের নাটোর জেলা এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নিয়েছেন।
আসন্ন জাতীয় কাউন্সিল ও সাংগঠনিক পুনর্গঠনকে সামনে রেখে তৃণমূলের নেতাদের মতামত শোনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান এ বৈঠক করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)