Logo
×

Follow Us

রাজনীতি

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এই তরুণ রাজনীতিক এখন স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। তার কৃত্রিম অক্সিজেনও বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যসচিব সজীব তানভীর এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টার পর মেঘমল্লারের জ্ঞান ফেরে। এরপর থেকে তাকে আর কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়নি।

তানভীর জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি নিজে এবং এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়, বাকী বিল্লাহ, শামীম আরা নীপা ও মনোয়ার নাঈম হাসপাতালে গিয়ে মেঘমল্লারের সাথে কথা বলেছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে শনিবার সকালে মেঘমল্লারকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়া হতে পারে। দ্রুত সুস্থ হয়ে উঠলে শিগগিরই তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে অচেতন অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। পরে তার বন্ধুরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

মন্তব্য করুন