ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতিত হয়েছে: রিজভী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
সংগৃহীত ছবি
ফ্যাসিবাদের শাসনামলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন এমন অনেক নারীও নিপীড়নের শিকার হয়েছেন। তার অভিযোগ, ভিন্নমত প্রকাশকারী নারীদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের মুখে পড়তে হয়েছে।
নারীদের ওপর হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে তিনি বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য অপরাধ।
এ সময় দেশের জ্বালানি সংকট নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। রিজভী বলেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক সমস্যা; কোনো একটি দেশের পক্ষে এককভাবে এর সমাধান করা সম্ভব নয়। তবে ধীরে ধীরে দেশের গ্যাস সংকটের পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রেও সরকারের উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)