Logo
×

Follow Us

রাজনীতি

'প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে'

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

'প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে'

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে টাংগাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মীসভায় তিনি এই কথা বলেন।

সাইফুল হক বলেন, মাত্র সাত মাসের মধ্যে বিএনপি সরকারকে ঘিরে মানুষের হিমালয় সমান প্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে তা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে।

তিনি বলেন, দ্রুত জ্বালানি  সংকট  সহনীয় মাত্রায় না এলে সরকারের ভালো অর্জন নষ্ট হয়ে যাবে। সেইসাথে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের মানুষের ভরসার যায়গা বিপর্যস্ত হবে।

অপরাধি, দূর্বত্ত,  সন্ত্রাসী, চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না নিশে তাদের বিরুদ্ধে কঠার ব্যবস্থা নেয়ার আহবান জানান সাইফুল হক। 

পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকারকে বিশেষ কোন দিকে ঝুঁকে না পড়ার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব দেয়ার পর দেশের গণতান্ত্রিক উত্তরণের যে সম্ভাবনা তৈরি হয়েছে প্রজ্ঞা ও দূরদর্শিতা  তাকে কাজে লাগাতে হবে।

টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে আওয়াল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান পিপলু, উপস্থিত ছিলেন আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ। 

সভায়  মাহমুদুল হাসান পিপলু বলেন, দেশে একটি নির্বাচিত সরকার হয়েছে এটা যেমন ভালো দিক আবার গত ছয় মাসেই সরকার রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এটাও সত্য। এত জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না। দ্রুত গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।

কর্মীসভায় আকবর খান বলেন, এই সরকারের প্রতি জনগণের যেমন  বিপুল সমর্থন আছে ঠিক তেমনি বিপুল প্রত্যাশাও আছে। জনগণের এই পাহাড়সম প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকার অঙ্গীকারাবদ্ধ। এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং এই গণভোটের যে গণরায় সে রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র মঞ্চ, যুগপৎ আন্দোলনের অন্যান্য শরীকদল এবং বিএনপির ঘোষিত ৩১ দফাও শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, এখনো এই সরকারকে সমর্থন করি, কিন্তু সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবো আবার ভুল পদক্ষেপ বা খারাপ কাজের সমালোচনা করবো। 

তিনি দ্রুত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ জনজীবনের যে সংকট , গ্যাস, বিদ্যুৎ, জ্বালানী সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সাইফুর রেজা মামুন বলেন, আমাদের সমর্থিত নতুন সরকার ছয় মাসেই এমন পরিস্থিতিতে পড়বে এটা ভাবতে পারিনি। দেশী-বিদেশী নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি বর্তমান সরকার। ২০২৪ এর মত যুগপৎ আন্দোলনের সকল শরীক রাজনৈতিক দল এবং দেশের নানা অংশের চিন্তাশীল মানুষের সাথে আলোচনা করে এই সংকট মোকাবেলার আহ্বান জানান।

মন্তব্য করুন