Logo
×

Follow Us

রাজনীতি

ভ্রাতৃত্বের বন্ধন নষ্টে ষড়যন্ত্র চলছে: রিজভী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

ভ্রাতৃত্বের বন্ধন নষ্টে ষড়যন্ত্র চলছে: রিজভী

সংগৃহীত ছবি

দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন ধ্বংস করতে চক্রান্তকারীরা নানা ধরনের প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মানুষের মধ্যে যে অটুট ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা পরস্পরের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশ নিই। এই সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের সমাজের শক্তি।

তিনি বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সমানভাবে স্থান নিশ্চিত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নীতির ভিত্তি প্রতিষ্ঠা করে গেছেন।

রিজভী আরো বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র বা বিভাজনের মাধ্যমে মানুষের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করা সম্ভব হবে না।

মন্তব্য করুন