Logo
×

Follow Us

রাজনীতি

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর দীর্ঘ প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন ১/১১ সরকারের সময়ে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসভবন থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাবন্দি অবস্থায় তিনি নির্যাতনের শিকার হন বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়।

পরবর্তীতে তাঁর বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে যান। দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির এই নেতা।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। জনগণের রায়ে সরকার গঠনের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন।

১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।

মন্তব্য করুন