Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় বর্ণাঢ্য র‌্যালি আজ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায়  বর্ণাঢ্য র‌্যালি আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বনানী কবরস্থান রোড থেকে র‌্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা-১৭ আসনের বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হবে।

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানি জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণ থাকবে।

র‌্যালিকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্তব্য করুন