Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা

ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা। সোমবার (৩১ আগস্ট) জোটের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা অনুষ্ঠানে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান, জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাৎ, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপা সভাপতি জাকির হোসেন রিয়াজ, এনডিপির মহাসচিব জামিল আহমেদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারেক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল ইসলাম, বিএমএল মহাসচিব রেজওয়ান মর্তুজা, ডিএলের সহসভাপতি মাহবুব আলম এবং এনপিপির যুগ্ম মহাসচিব সোহেল রানা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির সাথে থেকে আন্দোলনকে আরও বেগবান করেছিল। গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও জোটটি বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে দেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির পাশে থাকবে।

মন্তব্য করুন