বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
জহুরুল ইসলাম বাবু মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি লিভারসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
জহুরুল ইসলাম বাবু রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি পাবনা পিওয়াইসি ক্লাবের কৃতি ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া পাবনা সাবেক ক্রিকেটার সমিতিরও সদস্য ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)