পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনের দাবি এনসিপির
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম
সংগৃহীত ছবি
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে দলীয়করণের অভিযোগ তুলে বর্তমান অন্তর্বর্তীকালীন পরিষদ ভেঙে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পরিষদ গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির মতে, ২০ আগস্ট ২০২৬ গঠিত তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক মত, সামাজিক শক্তি এবং রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এসব পরিষদে কার্যত অনুপস্থিত। এতে পরিষদগুলোর নিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক চরিত্র ও জনগণের আস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করছে এনসিপি।
এক বিবৃতিতে দলটি বলেছে, পার্বত্য জেলা পরিষদ কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক প্রতিষ্ঠান নয়; এটি সংশ্লিষ্ট এলাকার জনগণের প্রতিষ্ঠান। তাই দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা, সততা, অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা, স্থানীয় বাস্তবতা এবং বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের ন্যায্য প্রতিনিধিত্বকে গুরুত্ব দিয়ে পরিষদ পরিচালনা করা উচিত।
এনসিপির ভাষ্য, পার্বত্য চট্টগ্রাম সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বৈচিত্র্যের দিক থেকে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় স্বতন্ত্র ও সংবেদনশীল। ফলে জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অতিরিক্ত রাজনৈতিকীকরণ উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি জনগণের মধ্যে বৈষম্য, অবিশ্বাস ও বিভাজন বাড়াতে পারে।
দলটি আরও জানিয়েছে, ১৯৮৯ সালে পার্বত্য জেলা পরিষদ আইন প্রণয়নের পর একই বছর একবার নির্বাচন অনুষ্ঠিত হলেও এরপর দীর্ঘ সময় ধরে নিয়মিত প্রত্যক্ষ নির্বাচন হয়নি। বিভিন্ন সময়ে সরকার মনোনীত বা অন্তর্বর্তীকালীন পরিষদের মাধ্যমে এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে। এর ফলে পার্বত্য অঞ্চলের মানুষের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচনের অধিকার দীর্ঘদিন ধরে কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি।
এনসিপি মনে করে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক কাঠামোর আওতায় আনা জরুরি। অন্তর্বর্তীকালীন পরিষদ সাময়িক প্রশাসনিক ব্যবস্থা হতে পারে, তবে তা নির্বাচিত জনপ্রতিনিধিত্বের বিকল্প নয়।
দলটির দাবি, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে দ্রুত অবাধ ও প্রত্যক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত যেকোনো অন্তর্বর্তী ব্যবস্থায় রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে যোগ্যতা, নিরপেক্ষতা, স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।
এনসিপি বলেছে, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের বিষয় নয়; এটি এ অঞ্চলে বসবাসকারী সব মানুষের অধিকার। তাই জেলা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন পরিকল্পনায় সম
মন্তব্য করুন
logo-1-1772191739.png)