Logo
×

Follow Us

অন্যান্য

ডেঙ্গুতে একদিনে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

ডেঙ্গুতে একদিনে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে এ পর্যন্ত ৩০৭ জন মারা গেছেন। আর চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে।

সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগের ২৮৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের ৪৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪৭ জন, খুলনা বিভাগের ২৯৮ জন, ময়মনসিংহ বিভাগের ১০২ জন, রাজশাহী বিভাগের ২৫৩ জন, রংপুর বিভাগের ৯২ জন এবং সিলেট বিভাগের ২১ জন রয়েছেন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৫ হাজার ৩৩১ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হন মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।

মন্তব্য করুন