Logo
×

Follow Us

অন্যান্য

হাম ও হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৪০

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম

হাম ও হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৪০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ২ জন। এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১৪০ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ শিশু।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে দুই শিশু এবং হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ শিশুর মৃত্যু হলো। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ গেল ১০৪ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৪০ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১১০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৮০। এই সময়ে ১ হাজার ১৬০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৮৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ২০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

মন্তব্য করুন