Logo
×

Follow Us

জাতীয়

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে

ছবিঃ বাসস

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

তবে গত বছরের তুলনায় এবার ফলাফলে অবনতি হয়েছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে ২৯ হাজার ১৩ জন।

এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের পাশাপাশি শূন্য পাসের প্রতিষ্ঠানও রয়েছে। প্রকাশিত ফলাফলে ১৩৯টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি।

মন্তব্য করুন