Logo
×

Follow Us

জাতীয়

জাপানে টয়োটার গাড়ি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ এএম

জাপানে টয়োটার গাড়ি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ছবিঃ পিএমও

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে টয়োটা মোটর করপোরেশনের মোতোমাচি কারখানা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি কারখানাটি পরিদর্শন করেন এবং গাড়ি সংযোজনের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিনিচিরো ওতসুকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা প্রধানমন্ত্রীকে কারখানার গাড়ি উৎপাদন ও সংযোজন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সফরসংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন