Logo
×

Follow Us

জাতীয়

নিরপেক্ষ স্থানীয় নির্বাচন আয়োজনের আশ্বাস প্রতিমন্ত্রীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

নিরপেক্ষ স্থানীয় নির্বাচন আয়োজনের আশ্বাস প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহীত

দেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বনানী বিদ্যানিকেতন স্কুলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামীকাল উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী মীর্জা ফয়সালসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। এ নির্বাচনে কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

মীর শাহে আলম বলেন, উপনির্বাচনের মতোই আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হবে।

তিনি আরো বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার কোনো উদ্দেশ্য বিএনপি সরকারের নেই। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন