Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: মন্ত্রণালয়

বাংলাদেশের উন্নয়ন ও কৌশলগত সহযোগিতায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ সময় ড. লিউ ইউইন বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমে চীন সরকারের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পুলিশের সামগ্রিক দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতেও চীনের সহায়তার বিষয়টি আলোচনায় উঠে আসে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন