Logo
×

Follow Us

জাতীয়

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তাঁকে এ ক্ষমতা অর্পণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধি, ১৯৯৬-এর ৪(৩) ধারা অনুযায়ী হুমায়ুন কবিরকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিএইচওজিএম-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক এ সম্মেলনে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা নিয়ে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

কমনওয়েলথের সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের এ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান ও স্বার্থ তুলে ধরার দায়িত্ব পালন করবেন তিনি।

মন্তব্য করুন