হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার শিশু ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ শিশু।
বুলেটিনে আরো জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। এর মধ্যে ২৩ হাজার ৪০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণ চলছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)