অপ্রয়োজনীয় ব্যয় কমাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম
ফাইল ছবি
সরকারি ব্যয়ে সাশ্রয় নিশ্চিত করতে অপ্রয়োজনীয় খাতের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেসব খাতে ব্যয় করা জরুরি, সেসব ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করা একটি বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে দেশের রাজস্ব আহরণ বৃদ্ধি, কর ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন এবং অর্থনীতির প্রয়োজনীয় ব্যয় নির্বাহে পর্যাপ্ত রাজস্ব সংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সরকারি ব্যয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং রাজস্ব ব্যবস্থাপনা আরও কার্যকর করার মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বিষয়টি এ সম্মেলনে গুরুত্ব পাচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)