Logo
×

Follow Us

জাতীয়

স্থগিত হলো একনেকের আজকের সভা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

স্থগিত হলো একনেকের আজকের সভা

সংগৃহীত ছবি

অনিবার্য কারণ দেখিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সভায় সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের। তবে শনিবার রাতে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে অনিবার্য কারণ উল্লেখ করে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়।

এদিকে, সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের কারণেই একনেকের সভা স্থগিত করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চার দিনের সরকারি সফরে অংশ নিতে রবিবার দিবাগত রাতে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির মতো বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

মন্তব্য করুন