Logo
×

Follow Us

জাতীয়

অবকাশ শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম

অবকাশ শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আজ রবিবার (২৫ অক্টোবর) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট। ছুটি শেষে প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি ও আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সৌজন্য সাক্ষাৎ চলবে। এ কারণে আপিল বিভাগের এক নম্বর কোর্টে এদিন কোনো বিচারিক কার্যক্রম পরিচালিত হবে না।

অন্যদিকে, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে দুপুর আড়াইটায়। অবকাশকালীন ছুটি শেষে নতুন করে নির্ধারিত বেঞ্চগুলোতে বিচারকাজ পরিচালিত হবে।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করা হয়। এসব বেঞ্চ আজ রবিবার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনা করবে।

দীর্ঘ ছুটি শেষে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নিয়মিত বিচারিক কার্যক্রম আবারও চালু হচ্ছে।

মন্তব্য করুন