Logo
×

Follow Us

জাতীয়

হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ছবিঃ বাসস

চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাষ্ট্রপতি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্য করুন