Logo
×

Follow Us

জাতীয়

সৌদিতে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম

সৌদিতে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে।

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

বিমানবন্দরে নিহতের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি জানান, সৌদি আরবে সাম্প্রতিক সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে গত মার্চ থেকে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহত অন্য বাংলাদেশিদের মরদেহও দ্রুততম সময়ের মধ্যে তাঁদের স্বজনদের কাছে পৌঁছে দিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, সৌদি আরবের চলমান পরিস্থিতিতে যেসব প্রবাসী বাংলাদেশি কর্মী কাজের সুযোগ হারিয়েছেন কিংবা যাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাঁদের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

মন্তব্য করুন