Logo
×

Follow Us

জাতীয়

নিরাপত্তা জনিত কারণে সৌদি আরবে বিমানের ফ্লাইট স্থগিত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম

নিরাপত্তা জনিত কারণে সৌদি আরবে বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটির দাম্মাম ও রিয়াদ রুটে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সিদ্ধান্ত অনুযায়ী, দাম্মাম রুটে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। ফলে এসব গন্তব্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এ ক্ষেত্রে ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের আসন ও অন্যান্য ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের টিকিট, ভ্রমণের তারিখ পরিবর্তন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে ফ্লাইট চলাচলের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য করুন