Logo
×

Follow Us

জাতীয়

হাম উপসর্গে আরো ২ মৃত্যু, নতুন রোগী ১,০৩১

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

হাম উপসর্গে আরো ২ মৃত্যু, নতুন রোগী ১,০৩১

ফাইল ছবি

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১ জন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ৯৯৫ জন। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে হামের উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় শিশুদের মধ্যে সংক্রমণ প্রতিরোধ, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

মন্তব্য করুন