Logo
×

Follow Us

জাতীয়

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৪

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ২০৪ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৯  শিশু।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৪ জন। মোট মৃত্যু ১ হাজার ২০৪।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।

মন্তব্য করুন